Return & Refund Policy
Luxur Club থেকে কেনাকাটায় আপনি যেন নিশ্চিন্তে থাকতে পারেন সেটাই আমাদের লক্ষ্য। আপনার অর্ডারে যদি কোনো সমস্যা হয় তাহলে রিটার্ন বা রিফান্ড এর জন্য নিচের নিয়ম অনুসরন করুন ।
1. রিটার্ন করার সময়সীমা
আপনি আপনার অর্ডার ডেলিভারি পাওয়ার পর ১ দিনের মধ্যে রিটার্নের জন্য আমাদের জানাতে পারবেন।
Luxur Club থেকে যেসব পণ্য রিটার্নের যোগ্য, এই নিয়ম সেগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য।
2. কোন কোন পণ্য রিটার্ন করা যাবে
আমরা রিটার্ন গ্রহণ করি শুধুমাত্র তখনই, যখন পণ্যে প্রকৃত কোনো সমস্যা থাকে। যেমন:
পণ্য ভাঙা বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পৌঁছালে
ভুল পণ্য ডেলিভারি হলে
অর্ডারে কোনো পণ্য না থাকলে
পণ্যের মান আপনার প্রত্যাশার মতো না হলে
রিটার্নের জন্য পণ্য অবশ্যই:
ব্যবহার না করা থাকতে হবে
একেবারে নতুন অবস্থায় থাকতে হবে
ট্যাগ বা সিল থাকলে তা অক্ষত থাকতে হবে
3. এক্সচেঞ্জ সুবিধা
এই মুহূর্তে আমরা কোনো ধরনের এক্সচেঞ্জ সুবিধা দিচ্ছি না।
4. ভুল বা ভাঙা পণ্য পেলে কী করবেন
আপনার অর্ডার যদি ভাঙা অবস্থায় আসে, ভুল পণ্য পাওয়া যায়, অথবা কোনো কিছু না থাকে, তাহলে
ডেলিভারি পাওয়ার ১ দিনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন সাথে:
আপনার অর্ডার নাম্বার আমাদের দিন
পণ্য এবং প্যাকেজিংয়ের পরিষ্কার ছবি শেয়ার করুন
আমরা বিষয়টি যাচাই করার পর কোনো অতিরিক্ত খরচ ছাড়াই আপনার পুরো টাকা রিফান্ড করে দেবো।
5. পণ্য রিটার্ন করার পদ্ধতি
পণ্য রিটার্ন করতে চাইলে আপনাকে যা করতে হবে:
ওয়েবসাইট বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন
আপনার অর্ডার নাম্বার এবং রিটার্নের কারণ জানান
আমাদের টিম যেভাবে নির্দেশনা দেবে, সেভাবেই এগিয়ে যান
নির্ধারিত রিটার্ন লোকেশনে পণ্য জমা দিন
6. রিটার্ন শিপিং
সব রিটার্ন নির্দিষ্ট ড্রপ অফ পয়েন্টেই করতে হবে।
আমরা কোনো রিস্টকিং ফি নেই না, এবং অনুমোদিত রিটার্নে আপনাকে অতিরিক্ত কোনো চার্জ দিতে হবে না।
7. রিফান্ড প্রসেস
আমরা রিটার্ন করা পণ্য হাতে পাওয়ার পর তা যাচাই করি।
সবকিছু ঠিক থাকলে ৭ দিনের মধ্যেই রিফান্ড প্রসেস করা হয়।
আপনি যেই পেমেন্ট মাধ্যমে টাকা দিয়েছিলেন, ঠিক সেই মাধ্যমেই টাকা ফেরত দেওয়া হবে।
রিফান্ড থেকে কোনো ফি কেটে রাখা হয় না।
8. যেসব পণ্য রিটার্ন নেওয়া হয় না
নিচের ক্ষেত্রে আমরা রিটার্ন গ্রহণ করতে পারি না:
ডেলিভারির ১ দিনের পরে রিটার্নের অনুরোধ করা হলে
ডেলিভারির পর ভুল ব্যবহারের কারণে পণ্য নষ্ট হলে
9. যোগাযোগ করুন
রিটার্ন বা রিফান্ড নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে, অথবা কোনো সহায়তা দরকার হয়, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। Luxur Club টিম সবসময় আপনাকে সাহায্য করার জন্য প্রস্তুত।