Luxur Club এ আমরা চাই, অর্ডার দেওয়ার আগেই আপনি সবকিছু পরিষ্কারভাবে বুঝে নিন এবং নিশ্চিন্তে কেনাকাটা করুন।
আপনার অর্ডার কীভাবে প্রসেস করা হয়, কত সময়ের মধ্যে ডেলিভারি হয়, এবং শিপিং চার্জ ও ডেলিভারি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিত জানতে পারেবেন।

১. অর্ডার প্রসেস করার সময়
আপনি যদি সন্ধ্যা ৬টার আগে অর্ডার করেন, তাহলে আমরা সেই দিনই আপনার অর্ডার প্রসেস করি।
সন্ধ্যা ৬টার পরে অর্ডার করলে সেটি পরবর্তী কার্যদিবসে প্রসেস করা হয়।

২. হ্যান্ডলিং সময়
আপনার অর্ডার কনফার্ম হওয়ার পর আমরা ১ কার্যদিবস সময় নিই পণ্য প্রস্তুত করা, প্যাক করা এবং কুরিয়ার সার্ভিসের কাছে হস্তান্তর করার জন্য।

৩. ডেলিভারি সময়
ডেলিভারি সময় সম্পূর্ণভাবে আপনার লোকেশনের উপর নির্ভর করে।
প্রধান শহরের ভেতরে সাধারণত ১ থেকে ২ কার্যদিবস সময় লাগে।
প্রধান শহরের বাইরে বা গ্রামীণ এলাকায় ডেলিভারি হতে ২ থেকে ৩ কার্যদিবস সময় লাগতে পারে।

৪. শিপিং চার্জ
শিপিং চার্জ নির্ধারণ করা হয় কয়েকটি বিষয়ের উপর ভিত্তি করে:
আপনার ডেলিভারি লোকেশন
প্যাকেটের ওজন
পণ্যের সংখ্যা
পণ্যের আকার
আমাদের ফ্ল্যাট রেট শিপিং চার্জ হলো:
প্রধান শহরের ভেতরে ৭০ টাকা
প্রধান শহরের বাইরে বা গ্রামীণ এলাকায় ১২০ টাকা
চেকআউট করার সময় শিপিং চার্জ স্বয়ংক্রিয়ভাবে হিসাব হয়ে যাবে। কিছু অর্ডার বা বিশেষ অফারের ক্ষেত্রে ফ্রি শিপিং সুবিধাও থাকতে পারে।

৫. ডেলিভারি এরিয়া
আমরা বাংলাদেশের সব অঞ্চলে ডেলিভারি দিয়ে থাকি। শহর হোক বা গ্রাম, সব জায়গাতেই Luxur Club এর সার্ভিস রয়েছে।

৬. অর্ডার ট্র্যাকিং
আপনার অর্ডার শিপ করার পর আমরা আপনাকে এসএমএস বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ট্র্যাকিং নাম্বার বা ট্র্যাকিং লিংক পাঠাবো। এর মাধ্যমে আপনি সহজেই জানতে পারবেন আপনার অর্ডার বর্তমানে কোথায় আছে।

৭. ডেলিভারি অ্যাটেম্পট
কুরিয়ার যদি আপনার সাথে যোগাযোগ করতে না পারে বা ডেলিভারির সময় আপনি উপস্থিত না থাকেন, তাহলে পুনরায় ডেলিভারির জন্য অতিরিক্ত চার্জ লাগতে পারে। দেরি এড়াতে অনুগ্রহ করে আপনার ফোন নাম্বার চালু রাখুন এবং সঠিক ডেলিভারি ঠিকানা দিন।

৮. ডেলিভারি সংক্রান্ত সমস্যা
আপনার অর্ডার যদি দেরিতে পৌঁছায়, ক্ষতিগ্রস্ত হয়, অথবা কোনো পণ্য না থাকে, তাহলে অনুগ্রহ করে আপনার অর্ডার নাম্বারসহ আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করুন। আমরা দ্রুত বিষয়টি সমাধান করবো।

৯. যোগাযোগ করুন
শিপিং বা ডেলিভারি সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। Luxur Club টিম সবসময় আপনাকে সহায়তা করতে প্রস্তুত।